সাহায্য লাগবে? · Need help?
সাধারণ প্রশ্ন · Common questions
এক্সটেনশন চলছে না / কিছু দেখাচ্ছে না
এক্সটেনশন WhatsApp Web-এ লগইন করা একটা ট্যাবের ভেতরে কাজ করে। আগে web.whatsapp.com খুলে QR স্ক্যান করে লগইন করুন, তারপর টুলবারের আইকনে চাপ দিন। সমস্যা থাকলে অ্যাপের রিপোর্ট পাতায় সিস্টেম চেকের "রিপোর্ট কপি" চেপে WhatsApp-এ পাঠান। ইংরেজি UI চাইলে উপরের ভাষা টগল ব্যবহার করুন।
The extension works inside a logged-in WhatsApp Web tab. Open web.whatsapp.com, scan the QR code, then click the toolbar icon. For problems, press “Copy report” under System check on the Reports page and send it to us. The header has a Bangla/English toggle.
ট্রায়াল আর লাইসেন্স
প্রথম ৩ দিন ফ্রি — WhatsApp নম্বরপ্রতি একবার, কার্ড লাগে না। তারপর চালাতে লাইসেন্স লাগে; প্ল্যান ও দাম অ্যাপের প্যাকেজ পেজে। একটা লাইসেন্স একটা WhatsApp নম্বরে চলে।
The first 3 days are free (one trial per WhatsApp number, no card). After that a licence is required; plans and prices are on the Package page in the extension. One licence works with one WhatsApp number.
পেমেন্ট কীভাবে
প্যাকেজ পেজে দেখানো নম্বরে bKash / Nagad / Rocket বা ব্যাংকে টাকা পাঠিয়ে অ্যাপেই রিকোয়েস্ট জমা দিন (যে নম্বর থেকে পাঠালেন / TrxID)। মিলে গেলে লাইসেন্স নিজে থেকেই চালু হয়; না মিললে আমরা WhatsApp-এ যোগাযোগ করি।
Pay by bKash / Nagad / Rocket or bank transfer to the numbers on the Package page and submit the request in the extension. Once matched, the licence activates; if it cannot be matched we contact you on WhatsApp.
রিফান্ড
পেমেন্টের দিন থেকে ৩ দিনের মধ্যে ভালো না লাগলে ১০০% ফেরত; ৩ দিন পর রিফান্ড হয় না। টাকা একই ওয়ালেট/অ্যাকাউন্টে ১–৩ দিনে যায়, লাইসেন্স বন্ধ হয়। বিস্তারিত: রিফান্ড নীতি।
100% refund if you ask within 3 days of the payment date; none after that. Sent back to the same wallet/account within 1–3 days; the licence is deactivated. Details: refund policy.
আমার তথ্য মুছে দিন
কাস্টমারের মেসেজ ও আপনার সেটআপ আপনার কম্পিউটারেই থাকে — এক্সটেনশন মুছলেই মুছে যায়। আমাদের সার্ভারের লাইসেন্স/ট্রায়াল/পেমেন্ট রেকর্ড মুছতে যে WhatsApp নম্বরে লাইসেন্স, সেই নম্বর থেকে সাপোর্টে লিখুন। বিস্তারিত: প্রাইভেসি পলিসি।
Customer messages and your setup live on your computer and go with the extension when you remove it. To delete our licence/trial/payment records, message support from the WhatsApp number the licence is on. Details: privacy policy.
নম্বর যেন নিরাপদ থাকে
যারা আগে আপনাকে মেসেজ করেছে শুধু তাদেরই পাঠান, লিস্টে লিংক দেবেন না, একদিনে হঠাৎ অনেক বেশি না। পুরো নিয়ম: ব্রডকাস্ট গাইডলাইন।
Message only people who wrote to you first, never put links in updates, never spike the volume. Full guideline: broadcast guideline.
